Viral Video: প্রাণের ঝুঁকি নিয়ে রিল বানানোর নেশায় মত্ত কিশোর-কিশোরী, ভাইরাল ভিডিয়ো

বর্তমানে মানুষের মধ্যে রিলসের নেশা তুঙ্গে। আর এই রিলস বানাতে গিয়েই প্রাণের ঝুঁকি নিতে দেখা গেল দুই কিশোর-কিশোরীকে। পুনের স্বামী নারায়ণ মন্দিরের সামনের একটি বহুতলের উপরে রিলস বানাতে দেখা যায় তাদের।

মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয় বেশকিছু ভিডিয়ো (Video)। যার মধ্যে কিছু নেটিজেনদের মনে দাগ কেটে যায়, কিছু আবার ভয় ধরায়। এ বার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হল, যা ভয় ধরাল নেটিজেনদের মনে। বর্তমানে মানুষের মধ্যে রিলসের নেশা তুঙ্গে। আর এই রিলস বানাতে গিয়েই প্রাণের ঝুঁকি নিতে দেখা গেল দুই কিশোর-কিশোরীকে। পুনের স্বামী নারায়ণ মন্দিরের সামনের একটি বহুতলের উপরে রিলস বানাতে দেখা যায় তাদের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকশো ফুট উঁচু বহুতলের ছাদ থেকে ঝুলছে কিশোরী আর তার হাত ধরে রয়েছে এক কিশোর। আর ক্যামেরা হাতে তাদের সঙ্গে রয়েছেন এক যুবক। প্রাণের তোয়াক্কা না করেই দিব্যি রিলস বানানোর নেশায় মজেহে এই কিশোর-কিশোরী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের এই ভিডিয়ো।

দেখুন ভাইরাল ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement