Video: জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারার ল্যাংগেট পার্কে স্থাপন করা হল একটি ১০৮ ফুট উচ্চতার জাতীয় পতাকা (দেখুন ভিডিও)

কেন্দ্রীয় সরকারের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্যোগের অধীনে ‘হর ঘর তিরাঙ্গা’ অভিযানের অংশ হিসাবে ভারতের ফ্ল্যাগ ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করে।

জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারার ল্যাংগেট পার্কে  স্থাপন করা হল  একটি ১০৮ ফুট উচ্চতার জাতীয় পতাকা। কেন্দ্রীয় সরকারের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্যোগের অধীনে ‘হর ঘর তিরাঙ্গা’ অভিযানের অংশ হিসাবে ভারতের ফ্ল্যাগ ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করে। ভারতীয় সেনা কর্মকর্তারা জানান স্থানীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদের চেতনা জাগানোর জন্য এইচডিএফসি ব্যাংকের (HDFC Bank) সহায়তায়  বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী এবং নাগরিকদের একটি যৌথ উদ্যোগে  এই  পতাকার স্থাপনা করা হল।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement