Uttarakhand Weather Update: উত্তরাখণ্ডের ৬ জেলায় আবারও জারি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, হরিদ্বারের ঘাটে জলস্তর বৃদ্ধিতে চিন্তায় প্রশাসন
দেবভূমি উত্তরাখণ্ডে আবারও জারি হয়েছে বৃষ্টির সতর্কতা, হাওয়া অফিসের তরফে উত্তরাখণ্ডের ৬টি জেলায় আজ জারি রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এই জেলাগুলি হল - দেহরাদূন, নৈনিতাল, চম্পাওয়াত, বাগেশ্বর, পাউরি গাড়ওয়াল এবং উধম সিং নগর। মৌসম ভবন জানিয়েছে আজ অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, তারপর থেকে তেমন কোনও সতর্কতা এখনও জারি করা হয়নি।এদিকে, আগামী ২৪ ঘণ্টায় বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাবেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।
ভারী বৃষ্টিপাতের কারণে হরিদ্বারে গঙ্গার জলস্তর সতর্কতা চিহ্নে পৌঁছেছে। কর্তৃপক্ষ সতর্ক রয়েছে পাশাপাশি পুলিশ কঠোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। হরিদ্বার সংলগ্ন ঘাটগুলিতে দর্শনার্থীদের স্নান করা বা ঘাটের কাছে হাঁটা এড়াতে সতর্ক করছে প্রশাসন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Kolkata Fatafat Result Today, 17 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ মঙ্গলবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
Weather Forecast Of Bengal: আগামী ১৮ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঢুকবে বর্ষা, পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর
Advertisement
Advertisement
Advertisement