Uttarakhand Video: 'অসভ্যতা' সীমা ছাড়াল, পবিত্র মন্দিরের সামনে বসে 'অশ্লীল' কীর্তি, প্রতিবাদকারীকে হেনস্থার চেষ্টা দেখুন

Uttarakhand Video (Photo Credit: X/Screen)

শীত যখন ডালপালা মেলে প্রকৃতিকে রুক্ষ করে তোলে, সেই সময় প্রত্যেকবার মানুষের যেমন ঘুরতে, বেড়াতে য়াওয়ার বহর বাড়ে, তেমনি পিকনিক অর্থাৎ বাড়ে চড়ুইভাতির হারও। আর এবার সেই পিকনিক করতে পাহাড় চূড়ায় চড়া হল? শুনতে অবাক লাগলেও উত্তরাখণ্ডে (Uttarakhand) তুঙ্গনাথ মহাদেব মন্দিরের () সামনে বসে চড়ুইভাতির আনন্দ উপভোগ করতে দেখা গেল বেশ কয়েকজনকে। পর্যটকরা পিকনিকের আমেজ ধরে রাখতে মন্দিরের সামনে বসে মদ্যপান শুরু করেন। প্লাস্টিকের গ্লাসে পানীয় ঢেলে তারা কার্যত প্রকাশ্যেই মদ্যপান শুরু করে। পবিত্র তুঙ্গনাথ মন্দিরের সামনে এহেন মদ্যপানের ঘটনার ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছি ছি পড়ে যায়। মন্দিরের সামেন বসে যারা মদ্যপান করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক বলে দাবি জানান অনেকে। তবে যে ব্যক্তি ভিডিয়ো করছিলেন, তাঁর দিকে তেড়ে আসে এক যুবক। ধাক্কা দিয়ে ওই ব্যক্তির ক্যামেরা ফেলে দেওয়ার যে চেষ্টা করা হয়, তাও রেকর্ড হয়ে যায়।

দেখুন তুঙ্গনাথ মন্দিরের সামনে বসে মদ্যপান...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement