Doda: চেনাব নদীতে বল তুলতে গিয়ে তলিয়ে গেল দুই জম্মুর কিশোর, জারি তল্লাশি অভিযান
শনিবার বিকেলে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুই ভাই ক্রিকেট খেলতে গিয়ে তলিয়ে গেল চেনাব নদীতে।
শনিবার বিকেলে জম্মু-কাশ্মীরের ডোডা (Doda) জেলায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুই ভাই ক্রিকেট খেলতে গিয়ে তলিয়ে গেল চেনাব নদীতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাশন এবং উদ্ধারকারী দলের সদস্যরা। দফায় দফায় নদীতে স্পিডবোট নামিয়ে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। তারপরেও এখনও উদ্ধার করা যায়নি দুই কিশোরের মৃতদেহ। পরিবারসূত্রে খবর, এদিন বিকেলে নদীর ধারে একটি ফাঁকা জমিতে ক্রিকেট খেলছিল আসরার (১৩) ও আবরার (১২)। খেলতে গিয়ে আচমকাই বল পড়ে যায় নদীতে। প্রথমে ছোট ছেলে জলে নামে। তাঁকে বাঁচাতে গিয়ে বড় ছেলেও নেমে যায় জলে। তারপরেই দুজনে তলিয়ে যায়। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত জারি রয়েছে উদ্ধারকাজ।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Lightning and Thunderstorms: গত ২৪ ঘণ্টায় দেশে বজ্রপাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু, দিল্লির ঝড় উপড়ে পড়ল মোবাইল টাওয়ার
Dipika Kakar: টিউমার মুক্ত হলেও চিকিৎসা শেষ হয়নি, ১১ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে কী জানালেন অভিনেত্রী দীপিকা?
Advertisement
Advertisement