Tractor Overturned Krishna River: কৃষ্ণা নদীতে ট্রাক্টর উলটে নিখোঁজ সাতজন, উদ্ধারকার্যে এন ডি আর এফ
গত সাতদিন ধরে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি হচ্ছে। বাদ পড়েনি কোলহাপুর জেলাও।টানা বৃষ্টির পরিমাণ এখন কমে গেলেও মাঝেমধ্যে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। যার কারণে জেলার নদ-নদীগুলোও প্লাবিত হয়েছে।
জলস্তর বৃদ্ধির জন্য স্থানীয় বাসিন্দদের সতর্কতা জারি করা হলেও নাগরিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। আজ সকালেই কোলহাপুরের ইচলকরঞ্জিতে কৃষ্ণা নদী পার হওয়ার সময় একটি ট্রাক্টর দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে চালক প্লাবিত হয়ে যাওয়া নদী পার করে ট্রাক্টর চালানোর চেষ্টা করেন। তবে তা ব্যর্থ হয়ে ট্রাক্টরটি নদীতেউল্টে যায়। এ ঘটনায় ছয় থেকে সাতজন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী কোলহাপুরে, ট্র্যাক্টর-ট্রলি উল্টে যে ৭ জন ব্যক্তি নদীতে পড়ে গিয়েছে তাঁদের মধ্যে ৫ জনকে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা এবং ২ জন এখনও নিখোঁজ রয়েছে। তল্লাশি অভিযান চলছে বলে এনডিআরএফ এর তরফে জানানো হয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
ICC WTC 2025-27 Schedule: মঙ্গলবার থেকে শুরু চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ভারত ও বাংলাদেশের প্রতিপক্ষ কারা, জানুন ক্রীড়াসূচি
Advertisement
Advertisement
Advertisement