Lok Sabha Elections 2024: গাজিয়াবাদে বিজেপির বিরুদ্ধে গায়ের জোরে ভোট করানোর অভিযোগ কংগ্রেস প্রার্থীর

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভোটে বড় অনিয়মের অভিযোগ তুললেন সেখানকার ইন্ডিয়া শিবিরের প্রার্থী ডলি শর্মা।

Photo Credits: PTI

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভোটে বড় অনিয়মের অভিযোগ তুললেন সেখানকার ইন্ডিয়া শিবিরের প্রার্থী ডলি শর্মা। গাজিয়াবাদের কংগ্রেস প্রার্থী ডলির অভিযোগ, বেশ কিছু জায়গায় গায়ের জোরে বিজেপি তাদের কর্মীদের বুথে এজেন্ট বসতে দেয়নি। সকাল ৬টা থেকে বিজেপির বুথ মেশিনারি অন্যায়ভাবে কংগ্রেস কর্মীদের হুমকি দিতে থাকে। বেশ কিছু বুথে কংগ্রেসের টেবিল সরিয়ে এজেন্টদের তাড়িয়ে দেওয়ার অভিযোগও তিনি তোলেন। নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ডলি শর্মা। গতবার গাজিয়াবাদে ৫ লক্ষাধিক ভোটে জেতা বিজেপি এবার প্রার্থী করেছে অতুল গর্গ-কে। একটা সময় এখান থেকে জিততেন রাজনাথ সিং।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement