Tamil Nadu: ৬০ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ, মাঝরাতেই মাছের সন্ধানে সমুদ্রে তামিলনাড়ুর মৎসজীবিরা (দেখুন ভিডিও)

Fishing Start After Ban (Photo Credit: X@ians_india)

গত ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন রাজ্যে। সাধারণত প্রতি বছর এই সময়ে মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করে থাকে মৎস্য দফতর। এই সময় সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধির জন্য মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকে। নির্দিষ্ট এই সময়ে কোনও ট্রলার নির্দেশ অমান্য করে মাছ ধরতে সমুদ্রে যেতে পারে না, প্রয়োজনে ট্রলারের লাইসেন্স পর্যন্ত বাতিল করার নির্দেশিকাও জারি করা হয়। চলে প্রশাসনের কড়া নজরদারিও। কিন্তু গতকাল সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মৎসজীবিদের আবারও সমুদ্রে যেতে দেখা গেছে। তামিলনাড়ুর থুথুকুডি মৎস্য বন্দর থেকে ২৬০ টিরও বেশি নৌকা, থারুভাইকুলাম এবং ভেম্বার থেকে অন্যান্য নৌকা ট্রলার সহ মৎসজীবিরা সমুদ্রে যাত্রা শুরু করেছে।

৬০ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার পর নৌকা নিয়ে সমুদ্রে মৎসজীবিরাঃ

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement