Star Sports World Cup 2023 Promo Video: বেজে গেল বিশ্বকাপের ঘণ্টা; কোহলি-গিল-জাডেজাকে নিয়ে স্টার স্পোর্টস শেয়ার করল প্রোমো (দেখুন সেই ভিডিও)
স্টার স্পোর্টস ২০২৩ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের জন্য তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে ব্যাটে বলে বিধ্বংসী ভূমিকায় বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং শেহনাজ গিলকে প্রধান ভূমিকায় দেখা গেছে।
এশিয়া কাপ শেষ হতেই শুরু হয়ে গেল বিশ্বকাপের কাউন্টডাউন। আর তাঁর শুরুতেই বিশ্বকাপের মিডিয়া স্বত্তের অধিকারি স্টার স্পোর্টস শুরু করে দিল তাঁদের প্রচার অভিযান।৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে। তাঁর ঠিক ৩ দিন পর ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত।
স্টার স্পোর্টস ২০২৩ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের জন্য তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে ব্যাটে বলে বিধ্বংসী ভূমিকায় বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং শেহনাজ গিলকে প্রধান ভূমিকায় দেখা গেছে। স্টার স্পোর্টসের পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা আছে- "২০২৩ সালের শুরু থেকেই আমরা বিশ্বকাপে জ্বরে আচ্ছন্ন হয়ে পড়েছি! বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা সহ গোটা দলটি বিশ্ব দখলে স্বপ্নে আচ্ছন্ন! ভারত তাদের তৃতীয় শিরোপা জয়ের পথে রয়েছে৷ তাই বিশ্বকাপের তারকাদের সমর্থন করতে আপনি প্রস্তুত?
দেরী না করে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ স্টারে টিউন-ইন করুন।"দেখুন সেই ভিডিও-