Sikkim Rain: একটানা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ ধস, নিখোঁজের সংখ্যা বাড়ছে, জল ফুলে উঠছে তিস্তার, বিপদের আশঙ্কা উত্তরবঙ্গেও

Sikkim Rain And Landslide (Photo Credit: Twitter)

এক নাগাড়ে বৃষ্টিতে (Rain) ভয়াবহ পরিস্থিতি সিকিমের (Sikkim) মঙ্গন জেলায়।  একটানা বৃষ্টিতে সিকিমের মঙ্গন জেলায় ধস নামে। যার জেরে ১ জনের মৃত্যুর খবর মেলে। পাশাপাশি সিকিমে ধসের জেরে ৫ জনের খোঁজ এখনও মেলেনি বলে জানা যাচ্ছে। বৃষ্টি এবং ধসের জেরে উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। বহু বাড়ি জল এবং ধসের জেরে ভেঙে পড়তে শুরু করেছে বলে খবর। স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলাকারী দল হাজির হয়ে যাতে উদ্ধার কাজ শুরু করে, সে বিষয়ে জরুরি পদক্ষেপ করা হচ্ছে বলে খবর।

দেখুন ভিডিয়ো...

 

এদিকে সিকিমে যখন ধস নামছে, সেই সময় তিস্তা নদীর জলও বাড়তেশুরু করেছে।  দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জায়গায় একটানা বৃষ্টির জেরে তিস্তার জল ফুলেফেঁপে উঠতে শুরু করেছে।

দেখুন কী পরিস্থিতি...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement