Saweety Boora-Deepak Hooda Divorce: পণ চেয়ে মারধর, যৌন হেনস্থা, খেলোয়াড় দম্পতির বিচ্ছেদের শুনানির মাঝে স্বামী দীপক হুডার উপর চড়াও স্বর্ণপদক জয়ী বক্সার সুইটি
স্বামী এশিয়াডে ব্রোঞ্জজয়ী কবাডি খেলোয়াড় দীপকের বিরুদ্ধে হরিয়ানার হিসার এবং রোহতকের থানায় যৌন হয়রানি, নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন সুইটি। সদ্য হিসার থানায় ক্রীড়াবিদ দম্পতির বিচ্ছেদের শুনানি ছিল।
পণ চেয়ে নিত্য মারধর, অশান্তির অভিযোগে স্বামী দীপক হুডার (Hooda Divorce) বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সুইটি বোরা (Saweety Boora)। স্বামী এশিয়াডে ব্রোঞ্জজয়ী কবাডি খেলোয়াড় দীপকের বিরুদ্ধে হরিয়ানার হিসার এবং রোহতকের থানায় যৌন হয়রানি, নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন সুইটি। সদ্য হিসার থানায় ক্রীড়াবিদ দম্পতির বিচ্ছেদের শুনানি ছিল। আর সেই শুনানি চলাকালীন দুই পক্ষের কথোপকথনের মাঝেই চটে গিয়ে স্বামী দীপকের উপর চড়াও হন সুইটি। তাঁকে মারতে উদ্যত হন। বাকিরা তড়িঘড়ি এগিয়ে এসে সুইটিকে দূরে সরিয়ে দেন। হিসার থানার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
বিচ্ছেদের শুনানির মাঝে স্বামী দীপকের উপর চড়াও হলেন সুইটিঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Lightning and Thunderstorms: গত ২৪ ঘণ্টায় দেশে বজ্রপাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু, দিল্লির ঝড় উপড়ে পড়ল মোবাইল টাওয়ার
Dipika Kakar: টিউমার মুক্ত হলেও চিকিৎসা শেষ হয়নি, ১১ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে কী জানালেন অভিনেত্রী দীপিকা?
Advertisement
Advertisement
Advertisement