RG Kar Case: সুপ্রিম কোর্টে আজ আরজি কর কাণ্ডের শুনানি, ধর্ষণ ও খুনের তদন্তের অগ্রগতির রিপোর্ট দেবে সিবিআই
অভয়ার ধর্ষণ-খুনের ১ মাস পূর্তিতে রবিবার ফের রাত দখল করে বাংলার সাধারণ মানুষ।
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলার সুপ্রিম কোর্টে আজ শুনানি হতে চলেছে। গত ৫ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও কোনও কারণে তা স্থগিত করা হয় এবং সোমবার অর্থাৎ ৯ তারিখ শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। আজ শীর্ষ আদালতে আরজি কর মামলার তদন্তের অগ্রগতি রিপোর্ট দেবে সিবিআই। খুন ও ধর্ষণের তদন্তে কতটা অগ্রগতি হয়েছে তা আজ সিবিআইয়ের রিপোর্টে জানা যাবে।
সুবিচারের আশায় অধীর আগ্রহে রয়েছেন নির্যাতিতার পরিবার ও আন্দোলনকারীরা। রবিবার রাত অর্থাৎ ৮ সেপ্টেম্বর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ১ মাস হয়ে গেলেও ন্যায়বিচার না মেলায় বাংলা জুড়ে প্রতিবাদ মিছিলে নামেন সাধারণ মানুষ।
রবিবারের রাত দখল
যাদবপুরে রাত দখল
উত্তর কলকাতার ধর্মতলায় রাত দখল