Parliament Special Session: রাজ্যসভার ভাইস-চেয়ারপার্সনের নয়া প্যানেলে ৫০ শতাংশ মহিলা সাংসদ
রাজ্যসভার ভাইস-চেয়ারপার্সনের প্যানেল ৫০ শতাংশ মহিলা সাংসদ রেখে পুনর্গঠিত করা হল। নয়া এই কমিটিতে আটজন সদস্যের মধ্যে চারজন মহিলা সাংসদ।
রাজ্যসভার ভাইস-চেয়ারপার্সনের প্যানেল ৫০ শতাংশ মহিলা সাংসদ রেখে পুনর্গঠিত করা হল। নয়া এই কমিটিতে আটজন সদস্যের মধ্যে চারজন মহিলা সাংসদ। সংসদে পাঁচ দিনের বিশেষ অধিবেশনের প্রথম দিনে এমন ঘোষণা করলেন রাজ্য়সভার চেয়ারম্যান তথা দেশের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
রাজ্যসভার ভাইস-চেয়ারপার্সনের আট সদস্যের নব গঠিত প্যানেলে চারজন মহিলা সাংসদের মধ্যে তিনজন বিজেপির ও বাকিজন বিজু জনতা দলের। এই প্যানেলে চার মহিলা প্রতিনিধিরা হলেন- বিজেপির কান্তা কর্দম, চন্দ্রপ্রভা , সুমিত্রা বাল্মিক ও বিজেডি-র মমতা মোহান্ত। এই প্য়ানেলের চার পুরুষ সদস্যরা হলেন- কংগ্রেস সাংসদ অখিলেশ প্রসাদ সিং, তৃণমূল সাংসদ শান্তনু সেন, আপ সাংসদ নারায়ন দাস গুপ্ত, এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির সাংসদ ভি বিজয়াসাই রেড্ডি।
দেখুন টুইট
Tags
Advertisement
সম্পর্কিত খবর
People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো
Iran-Israel Ceasefire Offer: ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, দাবি ম্যাক্রোঁর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
Steve Smith Injury Update: নিজের আঙুলের চোট নিয়ে বড় আপডেট দিলেন স্টিভ স্মিথ
Advertisement
Advertisement
Advertisement