Prime Minister Rashtriya Bal Puraskar: ২২ জানুয়ারী রাষ্ট্রপতি ভবনে প্রদান করা হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার, ২৩ তারিখ সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে (দেখুন টুইট)

অসম সাহসিকতা, শিল্প-সংস্কৃতি, উদ্ভাবন, সমাজসেবা এবং ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য ২ টি উচ্চাকাঙ্ক্ষী জেলা সহ ১৮ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯ জন শিশুকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে

Draupadi Murmu And PM Narendra Modi (Photo: Twitter)

আগামী ২২ শে জানুয়ারি নতুন দিল্লিতে ১৯ জন ব্যতিক্রমী শিশুকে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।অসম সাহসিকতা, শিল্প-সংস্কৃতি, উদ্ভাবন, সমাজসেবা এবং ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য ২ টি উচ্চাকাঙ্ক্ষী জেলা সহ ১৮ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯ জন শিশুকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে।৫ থেকে ১৮ বছর বয়সী ‘রাষ্ট্রীয় বাল পুরষ্কার’ প্রাপক এই শিশুদের মধ্যে ১০ জন মেয়ে ও ৯ জন ছেলে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ২৩ শে জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বোসের জন্মদিবসের দিন ‘বাল পুরস্কার’ প্রাপকদের সঙ্গে মতবিনিময় করবেন।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement