Cancer Medicine: দাম কমল ওষুধের, ক্যানসার রোগীদের স্বস্তির খবর শোনাল কেন্দ্র,

Photo Credits: Pixabay

নয়াদিল্লিঃ ক্যানসার রোগীদের জন্য স্বস্তির খবর। সাম কমল ক্যানসারের ওষুধের। ক্যানসারের ওষুধের বেসিক কাস্টম ডিউটিও তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই মতোই ক্যানসারের ওষুধোর উপরে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। শুক্রবারই সংসদে এই কথা জানিয়েছে কেন্দ্র। দাম কমেছে স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ডেরুক্সটেকান, ফুসফুসের ক্যানসারের চিকিৎসার জন্য ব্যবহৃত ওসিমেরটিনিব ও ফুসফুস ও বিলিয়ারি ট্রাক্ট ক্যানসারের ওষুধ ডুরভালুমাবের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল জানান, ওষুধ প্রস্তুতকারকরা ইতিমধ্যেই এই তিনটি ওষুধের দাম কমিয়েছে। ন্যাশনাল ফার্মাসিউক্যাল প্রাইজিং অথারিটিকেও এই বিষয়ে অবগত করা হয়েছে।

দাম কমল ওষুধের, ক্যানসার রোগীদের স্বস্তির খবর শোনাল কেন্দ্র,

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement