Sagardighi Bypoll Results 2023: আজ সাগরদিঘি উপ নির্বাচনের ফল প্রকাশ, তৃতীয় রাউন্ডের শেষে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস ৬০০০ ভোটে এগিয়ে
একুশের নির্বাচনের উলটপুরাণ উপনির্বাচনে? তৃতীয় রাউন্ডেও এগিয়ে বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৬ হাজার ২০ ভোটে এগিয়ে তিনি।
দেশের বাকি তিন রাজ্যের মত পশ্চিমবঙ্গের সাগরদিঘিতেও আজ উপনির্বাচনের ফল প্রকাশ। বলা চলে এক প্রকার সেমিফাইনাল। সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘি কি ধরে রাখতে পারবে তৃণমূল?২০২২ সালের ডিসেম্বর মাসে তৃণমূলের বিধায়ক সুব্রত সাহার অকাল প্রয়াণের পর এই উপ নির্বাচন হয়। এখনো অবধি শেষ পাওয়া খবর অনুযায়ী ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। পিছিয়ে তৃণমূল।
নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বাম-কংগ্রেস জোট ৪৬.৩৭ শতাংশ ভোট পেয়েছে। তারপরই তৃণমূল। ঘাসফুল শিবিরের ঝুলিতে এখনও পর্যন্ত ৩৭. ৯৩ শতাংশ ভোট রয়েছে। বিজেপি পেয়েছে ১২.৩৮ শতাংশ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Lottery Sambad Result Today 17 June: আজ মঙ্গলবার, ১৭ তারিখ ডিয়ার লটারি রেজাল্ট জানুন অনলাইনে
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Advertisement
Advertisement
Advertisement