Loksabha Election 2024: তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিং, ছাপ্পার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

বুথ দখল ও ছাপ্পার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা ৷ কালো পতাকাও দেখানো হয় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ৷

নয়াদিল্লিঃ টিটাগড়ের ১৫ নং ওয়ার্ডের ১০৮ নং বুথে তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিং (Arjun Singh)  ৷ বুথ দখল ও ছাপ্পার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা ৷ কালো পতাকাও দেখানো হয় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "এখানে ছাপ্পা পড়ছে। আমি একশো শতাংশ নিশ্চিত। খবর পেয়েই এখানে এসেছি। শুধু হিন্দু নয়, কাউকেই এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এর থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাই তারা এ সব শুরু করেছে।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement