Navratri Jagran Pandal Collapses: উৎসবের আবহে ফের অঘটন, ভেঙে পড়ল নবরাত্রি জাগরণের মঞ্চ, মৃত ২
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শক্তিশালী দমকা হাওয়ায় জেরে দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।
নবরাত্রি (Navratri) উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। পাঞ্জাবের লুধিয়ানায় (Ludhiana) নবরাত্রি উৎসবের অংশ হিসাবে আয়োজিত জাগরণের (Jagran) মঞ্চে ঘটে গেল চরম অঘটন। অনুষ্ঠান চলাকালীন আচমকা ভেঙে পড়ল জাগরণের আস্ত মঞ্চ। উৎসবের আনন্দ মুহূর্তে মঞ্চ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছেন বহু। আহতের মধ্যে রয়েছে শিশুও। শিখ গোবিন্দ গোদাম মন্দির কমিটির পক্ষ থেকে এই জাগরনের আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শক্তিশালী দমকা হাওয়ায় জেরে দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন মন্দির কমিটি।
ভেঙে পড়ল জাগরণের মঞ্চ...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Ajker Rashifal, 16 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement