Odisha: ঝাড়শুগুদাতে উপনির্বাচনে জয়ী বিজু জনতা দলের প্রার্থী দীপালি দাস

নির্বাচনের জয়ের খবরের পরেই পতাকা হাতে বিজয় মিছিল করেন দলের কর্মীরা

Photo Credit ANI

ওড়িশার ঝাড়শুগুদাতে উপনির্বাচনে জয়ী বিজু জনতা দলের প্রার্থী দীপালি দাস। জয়ের খবর প্রকাশ হতেই দলীয় পতাকা হাতে বিজয় উৎসবে মেতে উঠলেন দলীয় সমর্থকরা।

দীপালি দাস হলেন  নিহত স্বাস্থ্যমন্ত্রী  নব কিশোরের মেয়ে। lতিনি বিজেপি প্রার্থী তঙ্কধর ত্রিপাঠীকে ৪৮,৭২১ ভোটে হারিয়েছেন। দীপালি দাসের মোট প্রাপ্ত ভোট ১,০৭,১৯৮।

২০১৯ সালে নির্বাচনে ৪৫,৭৪০ ভোটে জিতেছিলেন নবকিশোর দাস।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement