Noida: প্রবল শৈত্যপ্রবাহ, নয়ডায় ১৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হল সব স্কুল

শৈত্যপ্রবাহের সঙ্গে প্রচন্ড কুয়াশায় নাজেহাল জনজীবন। নয়ডায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি-র নিচে নেমে যায়। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস রয়েছে।

Winter (Photo Credits: PTI)

উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ। দিল্লির পাশেই নয়ডায় শীত এবার অনেকটাই বেশী। শৈত্যপ্রবাহের সঙ্গে প্রচন্ড কুয়াশায় নাজেহাল জনজীবন। নয়ডায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি-র নিচে নেমে যায়। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস রয়েছে।

শৈত্যপ্রবাহে ছাত্রছাত্রীদের সমস্যার কথা ভেবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত নয়ডা বা গৌতম বুদ্ধ নগরের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের সময় সকাল দশটা থেকে দুপুর ৩-টে করে দেওয়া হয়েছে।

দেখুন খবরটি

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement