UPI : ২ হাজার টাকার ইউপিআই লেনদেনে দিতে হবে GST? কী জানাল অর্থ মন্ত্রক

এবার ইউপিআই লেনদেনের ওপরেও জিএসটি (Goods and Services Tax) লাগু করতে চাইছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক! ক'দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই সংক্রান্ত পোস্ট।

UPI Representative Photo Photo Credits: Wikimedia Commons)

No GST on UPI Transactions Above Rs 2000: এবার ইউপিআই লেনদেনের ওপরেও জিএসটি (Goods and Services Tax) লাগু করতে চাইছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক! ক'দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই সংক্রান্ত পোস্ট। পোস্টে লেখা হয়, ২ হাজার টাকার ওপর ইউপিআই-য়ের দ্বারা লেনদেনে জিএসটি (GST) লাগু করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। কারণ অনেকেই এখন ইউপিআই (UPI)-য়ের মাধ্যমেই সব লেনদেন সারেন। সেখানেই GST চাপানোর জল্পনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

এই আশঙ্কা দূর করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানাল, ২ হাজার টাকার উপরে ইউপিআই লেনদেনের ওপর জিএসটি লাগু করা নিয়ে যে কথা শোনা যাচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। সরকারের কাছে এমন কোনও প্রস্তাব দেওয়া হয়নি। তার মানে ২ হাজার টাকার ওপরে ইউপিআই লেনদনে GST চালু নিয়ে পোস্টগুলি 'ফেক',ভিত্তিহীন ও গুজব।

UPI-এ GST-কে ভিত্তিহীন বলে উড়িয়ে দিল অর্থমন্ত্রক

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement