Nitesh Narayan Rane Drinks Cow Urine: রু আফজ়া নয়, 'স্বাস্থ্যের পক্ষে উপকারী' গোমূত্র পান করেন বিজেপির নীতেশ রানে, ভাইরাল ভিডিয়ো

Nitesh Rane (Photo Credit: Wikipedia)

রু আফজ়া বা গোলাপ সরবত নয়, তাঁর পছন্দ গোমূত্র। গরম পড়ে গিয়েছে, সরবত খাওয়ার দিনও চলে এসেছে। তবে রু আফজ়া  পছন্দ নয় নীতেশ রানের (Nitesh Rane)। তিনি গোমূত্র (Cow Urine) পান করেন। এক সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে বিজেপি নেতা নীতেশ রানে এমনই দাবি করেন। তিনি বলেন, গোমূত্র স্বাস্থ্যের পক্ষে উপকারী। তাই তিনি নিয়ম করে গোমূত্র পান করেন। রু আফজ়া বা গোলাপ সরবতের মত পানীয় থেকে তিনি দূরে থাকেন। তার পরিবর্তে তিনি গোমূত্র পান করেন বলে জানান নীতেশ রানে। বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানের গোমূত্র পান করার মন্তব্যের যে ভিডিয়ো, তা ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে শুরু হয় চর্চা। যদিও নিজের বক্তব্যের প্রেক্ষিতে বিতর্ক শুরু হলে, নীতেশ রানেকে পালটা ম ন্তব্য করতে শোনা যায়নি। প্রসঙ্গত রু আফজ়া কেন খান না বলে প্রশ্ন করা হয় নীতেশ রানেকে। যার উত্তরে বিজেপি নেতা বলেন, তাঁকে কেন কেউ ভাল মনে রু আফজ়া বানিয়ে দেবেন! অর্থাৎ খাবারের ক্ষেত্রেও কার্যত বিভেদ টানলেন নীতেশ রানে। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: Nitesh Rane: ভোটপ্রচারে উষ্কানীমূলক মন্তব্য, বিজেপি বিধায়ক নিতিশ রানের বিরুদ্ধে দায়ের অভিযোগ

শুনুন কী বললেন বিজেপির মন্ত্রী...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement