Omar Abdullah: পাকিস্তানকে সমর্থন করলে সাড়ে ৪ হাজার কর্মীর মৃত্যু হত না, মন্তব্য ওমর আবদুল্লার

জম্মু-কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচন। আগামী ভোটপর্বের জন্য ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি, কংগ্রেস, এনসি, পিডিপির মতো দলগুলি।

জম্মু-কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই দু'দফার ভোট হয়ে গিয়েছে। আগামী ভোটপর্বের জন্য ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি, কংগ্রেস, এনসি, পিডিপির মতো দলগুলি। বৃহস্পতিবার জম্মুতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে এসে প্রধানমন্ত্রীর মতোই এনসির সঙ্গে পাকিস্তানের যোগসাজসের অভিযোগ তোলেন। এই প্রসঙ্গে ওমর আবদুল্লা (Omar Abdullah) কুপওয়ারাতে বলেন, "আমরা বিজেপির কাছে এর থেকে বেশি কিছু আশা করি না। গত ৩৫ বছরে ন্যাশনাল কনফারেন্সে হাজারো কর্মী সমর্থক বলিদান দিয়েছে। যদি আমরা পাকিস্তানে এজেন্ডা অনুসরণ করতাম তাহলে ৩৫ বছর আগেই করতাম। তাহলে ৩৫ বছরে সাড়ে ৪ হাজার কর্মীর মৃত্যু হত না। যদি স্বরাষ্ট্রমন্ত্রী এই বলিদান অগ্রাহ্য করেন, তাহলে আমার কিছু বলার নেই"।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement