Prayagraj: ইউপিপিএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ তৃতীয় দিনেও অব্যহত

বিক্ষোভ চলাকালীন ভাঙচুরের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ।

UPPSC Aspirants Protest (Photo Credit: X)

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (UPPSC) পরীক্ষা এক শিফটে পরিচালনার দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ বুধবার তৃতীয় দিনেও অব্যহত। প্রয়াগরাজের ২ নং গেটের বাইরে ছাত্রদের স্লোগান দিতে দেখা যাচ্ছে। ইউপি পুলিশ সদস্যরা এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। প্রার্থীরা দাবি করছেন যে আসন্ন পিসিএস এবং আরও/এআরও পরীক্ষাগুলি আগের মতোই এক শিফটে নেওয়া হোক।

উল্লেখ্য, উত্তরপ্রদেশ পুলিশ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা আয়োজনের দাবিতে বিক্ষোভ চলাকালীন ভাঙচুরের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। দেখুন-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement