Sachin Pilot-Sara Abdullah Pilot: মনোনয়নপত্রে নিজেকে 'ডিভোর্সি' বলে উল্লেখ, বিবাহবিচ্ছেদ শচীন-সারার!

টঙ্ক বিধানসভা কেন্দ্রের নির্বাচনী অফিসে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় নিজেকে 'ডিভোর্সি' বলে উল্লেখ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Sachin Pilot and wife Sara Abdullah (Photo Credits: X)

দীর্ঘ ১৯ বছরের বিবাহিত সম্পর্ক ভাঙতে চলেছেন কংগ্রেস নেতা শচীন পাইলট এবং স্ত্রী সারা আবদুল্লাহ পাইলট (Sachin Pilot-Sara Abdullah Pilot)। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি। রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে আজ ৩১ অক্টোবর টঙ্ক বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন শচিন। এদিন টঙ্ক বিধানসভা কেন্দ্রের নির্বাচনী অফিসে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় নিজেকে 'ডিভোর্সি' বলে উল্লেখ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও এই বিষয়ে শচীন কিংবা সারা কেউই এখনও মুখ খলেননি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement