Tokyo Olympics: অলিম্পিক কুস্তিতে রুপো জেতায় রবি কুমার দহিয়াকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রীর

অলিম্পিক কুস্তির পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ক্যাটাগরিতে রাশিয়ার জাউর উগুয়েভের কাছে হেরে যান রবি। সেমিফাইনালের মতো শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারেননি তিনি। তাই এ বারের মতো রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

নরেন্দ্র মোদী

অলিম্পিক কুস্তিতে রুপো জেতায় রবি কুমার দহিয়াকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, 'রবি কুমার দহিয়া একজন অসাধারণ কুস্তিগীর! তাঁর লড়াইয়ের মনোভাব এবং দৃঢ়তা অসামান্য। টোকিওতে রুপো পদক জেতার জন্য তাঁকে অভিনন্দন। ভারত তাঁর কৃতিত্বে দারুণ গর্ব করে।'

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement