Palghar Truck Fire Video: মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতে জ্বলন্ত ট্রাকের বিভীষিকাময় দৃশ্য, দেখুন

ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ডে কেউ আহত হননি বলেই খবর। গুজরাট থেকে মুম্বইগামী ট্রাকে আগুন লাগা মাত্রই চালক সহ একজন সহকারী ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন।

Palghar Truck Fire Video (Photo Credits: X)

মহারাষ্ট্রের পলঘর জেলায় মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতে (Mumbai-Ahmedabad Highway) চলন্ত ট্রাকে আচমকা আগুন লাগে। মঙ্গলবার হাইওয়েতে দাউদাউ করে জ্বলতে থাকা ট্রাকটির দৃশ্য (Palghar Truck Fire Video) ক্যামেরাবন্দি করেছে বহু প্রত্যক্ষদর্শী। হাইওয়েতে ব্যাহত হয়েছে যান চলাচল। সেই ভিডিয়ো শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতেও। ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ডে কেউ আহত হননি বলেই খবর। গুজরাট থেকে মুম্বইগামী ট্রাকে আগুন লাগা মাত্রই চালক সহ একজন সহকারী ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে হাইওয়ের আকাশ।

দেখুন সেই দৃশ্য...  

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement