Odisha: পুরীতে রথ থেকে পড়ে গেল বলরামের মূর্তি, জখম কমপক্ষে ৯ সেবায়েত, দেখুন ভিডিয়ো

অতিরিক্ত বৃষ্টির কারণে রথের বেশকিছু অংশ পিছল হয়ে গিয়েছিল। রথ থেকে যখন বলভদ্রের মূর্তি নিয়ে গুন্ডিচা মন্দিরে তোলা হচ্ছিল, তখনই সেটি পিছলে পড়ে যায়।

পুরীতে রথ থেকে পড়ে গেল বলরাম দেবের মূর্তি (ছবি:X)

নয়াদিল্লিঃ রথযাত্রাকে (Rath Yatra 2024) ঘিরে পুরীতে (Puri) ঘোর বিপত্তি। মঙ্গলবার বিকেলে পুরীর মন্দির (Puri Jagannath Temple) থেকে মাসির বাড়ি যাওয়ার পথে রথ পড়ে গেল বলরামের (Balabhadra) মূর্তি। গুণ্ডিচায় পৌঁছতেই এই দুর্ঘটনা ঘটে। বিশালাকার কাঠের মূর্তির নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন। ঘটনায় আহত (Injured) হয়েছেন কমপক্ষে ৯ জন সেবায়েত। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, অতিরিক্ত বৃষ্টির কারণে রথের বেশকিছু অংশ পিছল হয়ে গিয়েছিল। রথ থেকে যখন বলভদ্রের মূর্তি নিয়ে গুন্ডিচা মন্দিরে তোলা হচ্ছিল, তখনই সেটি পিছলে পড়ে যায়। পুরীর ইতিহাসে প্রথমবার এই ঘটনা ঘটায় ভীত ভক্তরা।

দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement