Mirabai Chanu Birthday: পরিবারের সঙ্গে জন্মদিন পালন মীরাবাই চানুর, শেয়ার করলেন ছবি

টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে রুপো জিতেছেন মীরাবাই। ৪৯ কেজি বিভাগে রুপো জিতে ইতিহাস গড়েছেন তিনি।

আজ সোনার মেয়ে মীরাবাই চানুর (Mirabai Chanu) জন্মদিন। ১৯৯৪ সালের ৮ অগাস্ট মণিপুরে জন্ম মীরাবাইয়ের। নিজের জন্মদিন আজ পরিবারের সঙ্গেই পালন করলেন তিনি। আর জন্মদিনের অনুষ্ঠানের ছবি শেয়ার করলেন টুইটারে। তিনি লেখেন, পরিবারের সঙ্গে এতদিন পর আমার জন্মদিন সেলিব্রেট করতে পেরে আনন্দিত। এই জন্মদিনটি আরও বিশেষ হয়ে উঠেছিল কারণ আমি অলিম্পিক পদকের আকারে আমার সবচেয়ে বড় পুরস্কার পেয়েছিলাম। শুভেচ্ছা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement