Jammu and Kashmir: বান্দিপোরায় খাদে উল্টে পড়ল সেনার গাড়ি, হতাহত অনেকে, দেখুন ভিডিয়ো

ফের জম্মু কাশ্মীরে খাদে উল্টে পড়ল গাড়ি। এবার ভারতীয় সেনার গাড়ি উল্টে গেল খাদে। ঘটনাস্থল বান্দিপোড়া জেলার উলার ভিউপয়েন্ট এলাকা।

ফের জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) খাদে উল্টে পড়ল গাড়ি। এবার ভারতীয় সেনার গাড়ি উল্টে গেল খাদে। ঘটনাস্থল বান্দিপোরা (Bandipora) জেলার উলার ভিউপয়েন্ট (Wular Viewpoint) এলাকা। জানা যাচ্ছে, এদিন দুপুরে সেনাদের নিয়ে আসছিল। সেই সময়ই আচমকা গাড়িটি উল্টে গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় তিনজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে উদ্ধারকারী দল। সেই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনার জওয়ানরাও। জোরকদমে চলছে উদ্ধারকাজ। যদিও আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement