Hemant Soren: পাঁচ মাস পর হেমন্তের জেল মুক্তিতে মমতার শুভেচ্ছা, কী বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো?

শুক্রবার ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্ট ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধানকে জামিন দিয়েছে। হেমন্ত সোরেনের জেল মুক্তির খবর পেতেই তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee and Hemant Soren (Photo Credits: Facebook)

জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতারির পাঁচ মাস পর জামিনে মুক্তি পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। শুক্রবার ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্ট ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধানকে জামিন দিয়েছে। হেমন্ত সোরেনের জেল মুক্তির খবর পেতেই তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে তৃণমূল সুপ্রিমো ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধানকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'হেমন্ত সোরেন, একজন গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা। একটি মামলার কারণে তাঁকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। কিন্তু আজ তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এই উন্নয়নের সিদ্ধান্তে আমি খুব খুশি। আমি নিশ্চিত যে তিনি অবিলম্বে তাঁর জনসাধারণের কার্যক্রম শুরু করবেন। হেমন্তকে আমাদের মাঝে আবারও স্বাগত'।

আরও পড়ুনঃ পাঁচ মাস পর জামিনে মুক্ত হেমন্ত সোরেন, জেল থেকে বেরনোর সময়ে পাশে পেলেন বিধায়ক স্ত্রী কল্পনাকে

দেখুন মমতা পোস্ট... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement