Lok Sabha Elections 2024: দুর্ঘটনায় খুইয়েছেন দুটি হাত, পা দিয়েই ভোটাধিকার প্রয়োগ গুজরাটের যুবকের, দেখুন
তৃতীয়দফার ভোট চলাকালীন গুজরাটের নাদিয়াদ জেলার এক ভোটকেন্দ্রে ভোট দিতে এলেন বিশেষভাবে সক্ষম যুবক। দুহাতই নেই তাঁর। এক পায়ের চারটে আঙুলও নেই।
মঙ্গলবার তৃতীয় দফার ভোটের পালা (Lok Sabha Elections 2024)। দেশজুড়ে ৯৪টি আসনে চলছে ভোটগ্রহণ। শারীরিক অসুস্থতা কিংবা বার্ধক্যজনিত কারণে যারা ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন না তাঁদের জন্যে নির্বাচন কমিশনের তরফে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ভোটকর্মী এবং কমিশের প্রতিনিধি দল সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি গিয়ে তাঁদের থেকে ভোট গ্রহণ করেছেন। তৃতীয়দফার ভোট চলাকালীন গুজরাটের (Gujarat) নাদিয়াদ জেলার এক ভোটকেন্দ্রে ভোট দিতে এলেন বিশেষভাবে সক্ষম যুবক। দুহাতই নেই তাঁর। এক পায়ের চারটে আঙুলও নেই। হাত নেই তো কি হয়েছে! পায়ের সাহায্যে ভোট দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন অঙ্কিত সোনি নামের ওই ভোটার। জানিয়েছে, বিদ্যুতের শক লেগে তিনি তাঁর দুটি হাত হারিয়েছেন।
দেখুন...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)