Jammu and Kashmir: লেলিহান শিখার গ্রাসে গোটা বাড়ি, কোনওমতে জীবন নিয়ে বেরিয়ে এল পরিবার, ঘটনাস্থলে দমকল বাহিনী

শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরে। ঘটনাটি ঘটেছে বারামুল্লা জেলার সোপর শহরে পেহলিপোরা জালুরা এলাকায়।

শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরে। জানা যাচ্ছে বারামুল্লা জেলার সোপর শহরে পেহলিপোরা জালুরা (Pehlipora Zaloora) এলাকায় একটি দোতলা বাড়িতে ঘটনাটি ঘটেছে। বাড়ির মধ্যে সেই সময় একটি পরিবার ছিল। আচমকাই আগুন দেখতে পেয়ে তাঁরা ততক্ষণাৎ ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে আসে। তারপর স্থানীয় দমকল বিভাগে খবর দেওয়া হলে ঘটনাস্থল বেশ কয়েকটি ইঞ্জিন চলে আসে। যদিও এখনও আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে হতাহতের কোনও খবর নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে পরিস্কার হবে আগুন লাগার সঠিক কারণ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement