ED Raid: কলকাতা সহ তিন রাজ্যে সঞ্জীব হংস দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযানে উদ্ধার সোনার অলঙ্কার সহ কোটি কোটি টাকা

বিহারের আইএএস অফিসার সঞ্জীব হংস দুর্নীতি মামলা কলকাতার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালালো ইডি।

প্রতীকী ছবি (Photo Credit: X)

বিহারের আইএএস অফিসার সঞ্জীব হংস (Sanjeev Hans) দুর্নীতি মামলা কলকাতার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালালো ইডি। জানা যাচ্ছে গত ১০ সেপ্টেম্বর থেকে দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি কলকাতাতেও তল্লাশি চলে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই তল্লাশি অভিযানেই উদ্ধার হয়েছে ৮৭ লক্ষ নগদ টাকা, ২ কেজি সোনার বুলিয়ন সেই সঙ্গে অসংখ্য সোনার গয়না, যার বাজারমূল্য দেড় কোটি টাকা, এবং ১৩ কেজি রুপোর বুলিয়ন, যার বাজারমূল্য আনুমানিক ১১ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। টাকা, সোনা ও রুপো ছাড়াও উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র ও ডিজিটাল তথ্যপ্রমাণ।

ইডিসূত্রে জানা গিয়েছে, বিহার সহ দিল্লি, মুম্বই ও কলকাতা সহ একাধিক রাজ্যে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের অবৈধ সম্পত্তি উদ্ধার করা হয়েছে। বিগত ৩ দিনে ৫টি জায়গায় তল্লাশি চালিয়ে আড়াই থেকে তিন কোটি টাকার টাকা ও সোনা গয়না উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সঞ্জীব হংস বর্তমানে ইডি হেফাজতে রয়েছে। তিনি ছাড়াও এই দুর্নীতি মামলায় বিহারের আরজেডি বিধায়ক গুলাব যাদবের বিরুদ্ধেও নাম জড়িয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement