Coronavirus In India: আবারও কোভিডে আক্রান্ত মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, এক্স হ্যান্ডেলে জানালেন প্রাক্তন কংগ্রেস নেতা

২০২২ সালের পর আবারও কোভিডে আক্রান্ত হলেন প্রবীণ কংগ্রেস নেতা এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। করোনাকালে ২০২২ সালের জানুয়ারি মাসে প্রথমবার কোভিড আক্রান্ত হওয়ার পর দ্বিতীয় বার কোভিডে আক্রান্ত হলেন তিনি ।

Congress leader Digvijaya Singh Photo Credit: X@

২০২২ সালের পর আবারও কোভিডে আক্রান্ত হলেন প্রবীণ কংগ্রেস নেতা এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। করোনাকালে ২০২২ সালের জানুয়ারি মাসে প্রথমবার কোভিড আক্রান্ত হওয়ার পর দ্বিতীয় বার কোভিডে আক্রান্ত হলেন তিনি ।চিকিৎসকরা তাকে পাঁচ দিনের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন,  এবং সবাইকে ভাইরাসের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।

এক্স হ্যান্ডেলে খবর শেয়ার করে দিগ্বিজয় সিং জানান, "আমার কোভিড টেস্ট পজিটিভ এসেছে। আমাকে ৫ দিন বিশ্রামে থাকতে বলা হয়েছে। তাই, আমি কিছু সময়ের জন্য দেখা করতে পারব না। দুঃখিত। আপনারা সবাই কোভিড এড়াতে নিজেরা নিজেদের খেয়াল রাখবেন।"

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement