Chhattisgarh: ১৪ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে নয়, হবে 'মাতৃ পিতৃ দিবস' উদযাপন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার থেকে ১৪ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে নয় বরং মাতৃ-পিতৃ দিবস উদযাপনের ঘোষণা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

Matri-Pitri Pujan Divas (Photo Credits: X)

১৪ ফেব্রুয়ারি দিনটি সারা বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন ডে বা প্রেম দিবস (Valentine's Day 2024)। প্রেমিক প্রেমিকাদের কাছে এই দিনটির এক বিশেষ গুরুত্ব রয়েছে। নিজের ভালোবাসার মানুষটিকে প্রেম নিবেদন করার এক মোক্ষম দিন এই ভ্যালেন্টাইন ডে। তবে এবার থেকে ১৪ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে নয় বরং মাতৃ-পিতৃ দিবস (Matri-Pitri Pujan Divas) উদযাপনের ঘোষণা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই (Chhattisgarh CM Vishnu Deo Sai)। সদ্য এক অনুষ্ঠানের মঞ্চ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। পিতা মাতার সেবা ছাড়া আর কোন সেবা নেই, এই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্যে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি দিনটিতে মা-বাবার পূজা দিবস পালিত হবে।

দেখুন মুখ্যমন্ত্রীর টুইট... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement