Calcutta HC: সন্দীপ ঘোষকে ছুটি নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের
ছুটি না নিলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আদালত।
কলকাতা: আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন ও খুনের ঘটনায় চাপের মুখে পদত্যাগ করেন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ (Dr Sandip Ghosh)। কিন্তু পদত্যাগের চারঘণ্টার মধ্যে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়। সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসানো নিয়ে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। মেডিক্যাল কলেজে অধ্যক্ষের ঘরে ঢোকার গেটে তালা লাগানো হয়েছে। তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন ও খুনের ঘটনায় দেশজুড়ে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ মিছিল। কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) আজ সন্দীপ ঘোষকে ছুটি নেওয়ার জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছে। ছুটি না নিলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আদালত।
দেখুন
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Kolkata Fatafat Result Today, 17 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ মঙ্গলবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Kolkata FF Fatafat June 16 Result: সোমবার কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিয়ে থাকলে এখনই ফলাফল জেনে নিন
Advertisement
Advertisement
Advertisement