Chhattisgarh Horror: তিন বছরের শিশুকে টয়লেটে আটকে রেখে ধর্ষণ করল নাবালক, মৃত্যু

পুলিশ অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে।

প্রতীকী ছবি (Photo Credit: PTI)

নয়াদিল্লি: ছত্তিশগড় (Chhattisgarh) মর্মান্তিক ঘটনা। ১৫ বছর বয়সী এক বালক তিন বছর বয়সী শিশুকে ধর্ষণ (Rape) করেছে। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের বিলাসপুরে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছেলেটি শিশুটিকে টয়লেটে আটকে রেখে তাঁর উপর যৌন নির্যাতন করে। শিশুটির চিৎকার শুনতে পেয়ে তাঁর মা দরজায় ধাক্কা দিয়ে দিতে থাকেন। কিন্তু অভিযুক্ত নাবালক তাতে কর্ণপাত করেনি। অবশেষে প্রতিবেশীদের সাহায্য নিয়ে দরজা ভেঙে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়, প্রচুর রক্তক্ষরণও হয়। হাসপাতালে শিশুটির মৃত্যুয় হয়েছে। পুলিশ অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: Elvish Yadav: রেভ পার্টিতে সাপের বিষ সরবারহ করতেন ছেলে, এলভিস যাদবের গ্রেফতারিতে কেঁদে ফেললেন ইউটিউবারের মা

 

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement