Bangladesh Betar: বাংলাদেশ বেতারে পুনরায় উর্দু সম্প্রচার!

বেতারে পুনরায় উর্দু সম্প্রচার শুরু করতে আলোচনা সভা করেছে বাংলাদেশ।

Photo Credits: Wikimedia Commons

কলকাতা: বাংলাদেশ বেতারে (Bangladesh Betar) পুনরায় উর্দু সম্প্রচার (Urdu Service) শুরু করতে আলোচনা সভা করেছে বাংলাদেশ। বাংলাদেশ রেডিও (Bangladesh Radio) পরিচালক শাহানাজ বেগমের স্বাক্ষরিত এক নোটিসে সভা ডাকা হয়ে। বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক জানান, ‘এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত না হলে তো কিছু বলা যায় না। সিদ্ধান্ত হলে মহাপরিচালকের অনুমোদন হবে, মন্ত্রণালয়ে যাবে। তারপর বলা যাবে।’

বাংলাদেশ বেতার ক্ষুদ্র তরঙ্গ (৪৭৫০ কিলোহার্য, ৬৩.১৬ মিটার ব্যান্ড), মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি ও নেপালি ভাষায় প্রতিদিন পাঁচ ঘণ্টা অনুষ্ঠান ও সংবাদ বহির্বিশ্বে সম্প্রচার করে আসছে। এবার এই তালিকাতে পুনরায় যোগ হতে পারে উর্দু। দেখুন-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement