Ayodhya: অযোধ্যা ধামের উদ্বোধনী বিমানযাত্রা, 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে বিমান থেকে রাম জন্মভূমিতে নামলেন যাত্রীরা, দেখুন

নতুন বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দিয়েছিল ইন্ডিগো বিমান। অযোধ্যা ধামের উদ্বোধনী বিমান যাত্রাকে স্মরণীয় করে রাখতে বিমানের মধ্যেই যাত্রীরা একসঙ্গে 'হনুমান চালিসা' পাঠ করেছেন।

First Flight Landed to Maharishi Valmiki International Airport (Photo Credits: ANI)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) হাতে আজ শনিবার উদ্বোধন হয়েছে মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম (Maharishi Valmiki International Airport Ayodhya Dham)। এদিন দুপুরেই দিল্লি (Delhi) থেকে অযোধ্যার (Ayodhya) নতুন বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দিয়েছিল ইন্ডিগো বিমান (IndiGo Flight)। অযোধ্যা ধামের উদ্বোধনী বিমান যাত্রাকে স্মরণীয় করে রাখতে বিমানের মধ্যেই যাত্রীরা একসঙ্গে 'হনুমান চালিসা' (Hanuman Chalisa)  পাঠ করেছেন। অযোধ্যার মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগো-র অবতারণের পর 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে বিমান থেকে নামতে দেখা গিয়েছে যাত্রীদের।

বিমানের মধ্যে হনুমান চালিসা পাঠ যাত্রীদের... 

'জয় শ্রী রাম' ধ্বনি তুলে বিমান থেকে নামছেন যাত্রীরা... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement