Andhra Pradesh: মন্দির বানিয়ে মৃত স্বামীর মূর্তি গড়ে চার বছর ধরে পুজো করছেন স্ত্রী

প্রতি শনি-রবিবার এবং পূর্ণিমায় এই মন্দিরে ধূমধাম করে পুজো করেন পদ্মাবতী। গরিবদের খাওয়ার ব্যবস্থাও করেন। মন্দিরে অনেকেই পুজো দিতে আসেন।

বছর চারেক আগে এক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়। তার পরই স্বামী নাকি স্বপ্নে দেখা দিয়ে মন্দির বানানোর আদেশ দিয়েছিলেন। সেই স্বপ্নাদেশ পেয়েই গত চার বছর ধরে সাদা মার্বেল পাথরের মন্দির বানিয়ে তাতে স্বামীর মূর্তি গড়ে পুজো করে চলেছেন স্ত্রী। অন্ধ্রপ্রদেশের প্রকাশাম জেলায় এই মন্দিরটি ২০১৭ সালে গড়েন পদ্মাবতী নামের ওই মহিলা। মন্দির ও স্বামীর মূর্তি পুজো করার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement