Amul Milk Price Cut: দাম কমল আমুল দুধের, স্বস্তির নিশ্বাস ফেলছে সাধারণ মানুষ

আমুল গোল্ড, আমুল তাজা এবং আমুল টি স্পেশালের দাম কমল!

Amul Milk (Photo Credit: X)

নয়াদিল্লি: আমুল তার দুগ্ধজাত পণ্যের দাম কমানোর ঘোষণা করেছে। দেশে দুধের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সমস্ত কোম্পানি দুধের দাম বাড়িয়েছিল। এখন আমুল দুধের দাম কমানোর ঘোষণায় স্বস্তির নিশ্বাস ফেলছে সাধারণ মানুষ। আমুল গোল্ড, আমুল টি স্পেশাল এবং আমুল ফ্রেশের ১ লিটারের পাউচের দাম প্রথমবারের মতো ১ টাকা কমানোর ঘোষণা করেছে।

গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনা পরিচালক জয়েন মেহতা জানিয়েছেন, আমুল আমুল গোল্ড, আমুল তাজা এবং আমুল টি স্পেশাল ১ কেজি প্যাকে দুধের দাম ১ টাকা কমিয়েছে। আমুল গোল্ডের এক লিটার পাউচের দাম আগে ছিল ৬৬ টাকা, যা এখন এক টাকা কমিয়ে ৬৫ টাকা করা হয়েছে। আমুল টি স্পেশাল দুধের এক লিটার প্যাকেটের দাম ছিল ৬২ টাকা, যা এখন ৬১ টাকায় দাঁড়িয়েছে। এইভাবে, আমুলের তাজা দুধের দাম ছিল প্রতি লিটার ৫৪ টাকা, যা এখন এক টাকা কমিয়ে ৫৩ টাকা করা হয়েছে।

প্রথমবার দাম কমল আমুল দুধের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement