Chhath Puja: মানুষ শান্তিপূর্ণভাবে ছটপুজোতে অংশগ্রহণ করছে, মন্তব্য আপ সুপ্রিমো কেজরিওয়ালে

দেশজুড়ে পালন হচ্ছে ছটপুজো। ব্যতিক্রম নয় দিল্লিতেও। তবে রাজধানী বিভিন্ন প্রান্তে কৃত্তিম ঘাট নিয়ে বেশ কয়েকটি অভিযোগ উঠে আসছে।

দেশজুড়ে পালন হচ্ছে ছটপুজো (Chhath Puja)। ব্যতিক্রম নয় দিল্লিতেও। তবে রাজধানী বিভিন্ন প্রান্তে কৃত্তিম ঘাট নিয়ে বেশ কয়েকটি অভিযোগ উঠে আসছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ঘাটগুলিতে জলের ব্যবস্থা নেই।  যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, রাজ্যে শান্তিপূর্ণভাবেই ছটপুজো পালন করা হচ্ছে। কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটছে না। আগে দিল্লিতে ২০০-২৫০টি ঘাটেই ছটপুজো পালন হত। কিন্তু বর্তমানে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement