Baramulla Fire: শীতের রাতে বারামুল্লার জঙ্গলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, চলছে আগুন নেভানোর কাজ, দেখুন ভিডিয়ো

ফের জম্মু-কাশ্মীরের জঙ্গলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ নাগাদ থেকেই বারামুল্লার উরি সেক্টরে বিজহামা এলাকার জঙ্গলে আচমকাই আগুন লাগে।

ফের জম্মু-কাশ্মীরের জঙ্গলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ নাগাদ থেকেই বারামুল্লার (Baramulla) উরি সেক্টরে বিজহামা এলাকার জঙ্গলে আচমকাই আগুন লাগে। আর যেহেতু রাতের দিকে ঠাণ্ডা হাওয়া চলছিল, তাই দ্রুত আগুন জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। গোটা এলাকা আগুন ও ধোঁয়ায় ঢেকে যায়। জঙ্গল লাগোয়া বসতি এলাকা থেকে বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল বাহিনী। যদিও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement