Lok Sabha Election 2024: বিয়ের সেরেই ভোট দিতে গেলেন নবদম্পতি! দেখুন ভিডিও
অষ্টাদশ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ভোটদানের গুরুত্ব যুবসমাজ বূুঝতে পেরেছে তা প্রথম দুই পর্ব দেখেই বোঝা যাচ্ছে। যুবক-যুবতীরা তো লাইন দিয়ে ভোট দিচ্ছেই, পাশাপাশি যারা এই সময়ে বিয়ে করছেন তাঁরাও ভোট দিতে আসছেন। কেউ ভোট দিচ্ছে বিয়ে করতে যাওয়ার আগের মুহূর্তে, কেউ আবার বিয়েপর্ব সেরে নিয়ে ভোট দিতে আসছেন তাঁদের পার্টনারকে নিয়ে। বিহারে এক দম্পতি বিয়ে সম্পন্ন করেই কাটিহার ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন। অন্যদিকে রাজস্থানের উদয়পুরে এক যুবক বিয়ে করতে যাওয়ার আগে ভোটকেন্দ্রে গিয়ে নিজের দায়িত্ব পালন করে এলেন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)