Mumbai Rains: আন্ডারপাসে এক হাঁটু জল, পুকুরে পরিণত হয়েছে রেললাইন, এক রাতের বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, দেখুন ভিডিয়ো

কোথাও-কোথাও আবার রেললাইনে জল দাঁড়িয়ে গিয়েছে। যার জেরে স্বাভাবিক রেল পরিষেবা ব্যাহত হয়েছে। ভোগান্তিতে সাধারণ মানুষ।

মুম্বইঃ একদিনের ভারী বৃষ্টিতেই (Heavy Rain)  বিপর্যস্ত মুম্বই (Mumbai)। রবিবার রাত, ১ টা থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত ৩৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে মায়ানগরী জুড়ে। যার জেরে জল জমেছে শহরের বিভিন্ন জায়গায়। গোটা মুম্বই জুড়ে একই ছবি ধরা পড়ছে। কোথাও রাস্তার জলে ভাসছে গাড়ি (Car) , কোথাও আবার এক হাঁটু জল পেরিয়ে গন্তব্যে পৌঁছচ্ছেন সাধারণ মানুষ। প্রকাশ্যে এসেছে আরও একটি ভিডিয়ো (Video), যাতে দেখা যাচ্ছে,আন্ডারপাসের (Underpass) ভিতর এক হাঁটু জল। ভিলে পার্লে পূর্বের ঘটনা এটি। এক হাঁটু জলের মধ্যে দিয়ে আন্ডারপাস দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। কোথাও-কোথাও আবার রেললাইনে জল দাঁড়িয়ে গিয়েছে। যার জেরে স্বাভাবিক রেল পরিষেবা ব্যাহত হয়েছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। বিশেষ করে জল জমেছে দাদার জেলায়।

দেখুন জলমগ্ন মুম্বইয়ের ভিডিয়ো

রেললাইনে দাঁড়িয়ে গিয়েছে জল 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement