Mumbai: মুম্বই থেকে গ্রেফতার জাল পাসপোর্ট, ভিসা ব়্যাকেটের মূল পাণ্ডা, সহযোগীর খোঁজে জারি তল্লাশি অভিযান

রবিবার সকালে মুম্বই থেকে গ্রেফতার হল জাল পাসপোর্ট, ভিসা ব়্যাকেটের মূল পাণ্ডা রোশন ভাস্কর দুদওয়াদকরকে।

Diplomatic Passport (Photo Credit: Pixabay)

রবিবার সকালে মুম্বই থেকে গ্রেফতার হল জাল পাসপোর্ট, ভিসা ব়্যাকেটের মূল পাণ্ডাকে। ধৃত রোশন ভাস্কর দুদওয়াদকরকে এদিন আটক করে মুম্বইর পুলিশের (Mumbai Police) ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক। জানা যাচ্ছে, বিগত কয়েকদিন কমপক্ষে ৮০ জনকে ভুয়ো পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বিদেশে পাঠিয়েছে এই ব্যক্তি। আর এই জাল নথিপত্র বানাতে সে ৩০ থেকে ৫০ লক্ষ টাকা নিত বলে জানা গিয়েছে। এদিন মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। যদিও তাঁর সহকারী রাজেশ পাঞ্চাল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement