Mumbai: বিমানেই অশনিসঙ্কেত? এবার বিমানের ডানায় আটকে গেল কার্গো ট্রাক, দেখুন

Alaska Air (Photo Credit: Wikimedia)

বিমানের ডানায় আটকে গেল কার্গো ট্রাক (Cargo Truck)। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport) যে আলাস্কা এয়ারের যে বিমান দাঁড় করানো ছিল, তার ডানায় আটকে যায় একটি কার্গো ট্রাক। বিমানটিতে কোনও যাত্রী ছিলেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিমানের ডানার নীচে কার্গো ট্রাকটি আটকে যেতেই শুরু হয় হুসুস্থুল কাণ্ড। কীভাবে ট্রাকটিকে বিমানের ডানার নীচে থেকে সরানো যায়, সে বিষয়ে পদক্ষেপ শুরু করেন বিমানবন্দরের কর্মীরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানা যাচ্ছে।

দেখুন আলাস্কা এয়ারের বিমানের ডানায় কীভাবে আটকে গেল কার্গো ট্রাক...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement