Mary Kom Retirement: আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের বয়সের নয়া নিয়ম, অবসরের ঘোষণা মেরি কমের
ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের (IBA) কারিগরি ও প্রতিযোগিতার নিয়মের ২.১.২ অনুযায়ী, ১৯ থেকে ৪০ বছরের মধ্যে পুরুষ ও মহিলা বক্সারদের অভিজাত বক্সার হিসেবে তালিকা ভুক্ত করা হয় এবং শুধুমাত্র ৪০ বছর বয়স পর্যন্ত প্রতিযোগিতায় লড়াই করার অনুমতি দেওয়া হয়।
বক্সিংয়ের ইতিহাসে প্রথম মহিলা বক্সার হিসাবে ছয়টি বিশ্ব শিরোপা জয়ী ও পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়ন মেরি কম (Mary Kom) বক্সিং রিং থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। ২০১৪ এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় মহিলা বক্সার মেরি কমের বয়স এখন ৪১ বছর। কিন্তু ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের (IBA) কারিগরি ও প্রতিযোগিতার নিয়মের ২.১.২ অনুযায়ী, ১৯ থেকে ৪০ বছরের মধ্যে পুরুষ ও মহিলা বক্সারদের অভিজাত বক্সার হিসেবে তালিকা ভুক্ত করা হয় এবং শুধুমাত্র ৪০ বছর বয়স পর্যন্ত প্রতিযোগিতায় লড়াই করার অনুমতি দেওয়া হয়। সেই কারণেই মেরি কমের এই আচমকা অবসরের ঘোষণা।
Advertisement
সম্পর্কিত খবর
Retirement: ক্লাসেন থেকে পুরান, কেন তারকা ক্রিকেটারদের দ্রুত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর
Piyush Chawla Retires: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন দুবারের বিশ্বকাপজয়ী দলের তারকা পীযূষ চাওলা
Glenn Maxwell Retirement: একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা গ্লেন ম্যাক্সওয়েলের, জানালেন নিজেই
Dhoni Retirement: অবসরের প্রশ্ন ঝুলিয়েই রাখলেন ধোনি
Advertisement
Advertisement