Maharashtra: পাহাড়ে স্বামীর পাশে থেকে পা ফসকে পড়ে গেলেন স্ত্রী, ভয়াবহ ঘটনা

Selfi (Photo Credit: Pexels)

নিজস্বী তুলতে গিয়ে পাহাড় থেকে পড়ে গেলেন এক মহিলা। ২৩ বছরের পুণের বাসিন্দা অঙ্কিতা স্বামীর সঙ্গে মহাবালেশ্বরে যান। মহাবালেশ্বের গিয়ে নিজস্বী তুলতে গিয়ে পাহাড় থেকে পা ফসকে যায় অঙ্কিতার। পা ফসকে গিয়ে পাহাড় থেকে পড়ে যান ২০০ থেকে ৩০০ মিটার নীচে। যা দেখতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহাবালেশ্বর, সায়দ্রির ট্রেক টিমকে। যাঁরা পাহাড়ের খাঁজে তন্ন তন্ন করে অঙ্কিতাকে খুঁজতে শুরু করেন। এরপর পাহাড়ের নীচের ঢাল থেকে অঙ্কিতার মৃতদেহ উদ্ধার করা হয় বলে খবর।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement